আপডেট : ০২ June ২০১৯
ঈদুল ফিতরের আগেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবি করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি করেন। বিবৃতিতে তারা বলেন, ‘ঈদের আগেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি করছি। সঙ্গে সঙ্গে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পুলিশি নির্যাতন বন্ধের আহ্বান জানাচ্ছি। যাতে সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।’ গণফোরাম নেতারা আরও বলেন, দেশের সব সম্প্রদায়ের মানুষ সীমিত সাধ্যের মধ্যে মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করে। এটাই আমাদের ঐতিহ্য, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১