আপডেট : ৩০ May ২০১৯
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এ লক্ষে্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় চারশ পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। পুরো ঘাটে থাকবে সার্বক্ষণিক সিসি টিভি ক্যামেরা। ওয়াচ টাওয়ার থেকে সব কিছু পর্যবেক্ষণ করা হবে। যানজট নিরসনে নেওয়া হয়েছে আরও নানা উদ্যোগ। আজ বৃহস্পতিবার সকালে শিমুলিয়া ঘাট পরিদর্শন কালে ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় তিনি ই-ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম এবং ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন। এ উপলক্ষে গ্রামীনফোন এব ইউসিবিএল-এ ইউক্যাস এর সাথে দু্ইটি চুক্তিতে সই করেন জেলা পুলিশ। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া ডিআইজি আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শিমুলিয়াঘাটসহ ঢাকা মাওয়া মহাসড়কে যাটজট নিরসন ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে র্ফোসদের ব্রিফিং প্যারেডে অংশ নেন। পরে ডিআইজি হাবিবুর রহমান লৌহজং থানা প্রাঙ্গনে এক সামাবেশে বক্তব্য রাখেন। সেখানে তিনি ঈদ উপলক্ষে বেঁদে সম্প্রদায়ের লোকদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন। এদিকে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাট প্রস্তুত ঘরমুখো মানুষদের পার করতে। স্থানীয় প্রশাসন অতিরিক্ত ভাড়া আদায়ে জেল-জরিমানা, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ রাখা, স্পীডবোটের লাইফ জ্যাকেট, লঞ্চের প্রয়োজনীয় বয়া এবং অন্যান্য সরঞ্জমাদি ব্যবহারে নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া ঈদের তিনদিন আগে থেকে মহাসড়কের কর্মযজ্ঞ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। দূরপাল্লার বাস বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরাসহ আশেপাশের এলাকার যাত্রীবাহী বাসগুলো ঢাকা-মাওয়া মহাসড়ক পরিহার করে আরিচা দিয়ে চলাচলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা-মাওয়া মহাসড়কের উন্নয়নমূলক কাজ চলছে বিধায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রশাসন। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম জানান, “ঈদের তিনদিন আগে ও পরে মোট ৬দিন ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হবে। নৌরুটে ৮৭ টি লঞ্চ, ১৮টি ফেরি ও দুই ঘাট মিলিয়ে ৫৪০টি ¯পীডবোট চলাচল করবে। তবে এখন ফেরি চলছে ১৫টি। চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘাট এলাকায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। আসন্ন ঈদে শিমুলিয়াঘাটে যাত্রীদের দুর্ভোগের কোনও আশঙ্কা নেই।” এছাড়া ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য শিমুলিয়াঘাটে ভ্রাম্যমাণ ১০টি টয়লেট, ঈদের দিনে বিশেষ জামাতের ব্যবস্থা করা হবে। ইউএনও আরও জানান, উত্তাল পদ্মায় যাতে জীবনের ঝুঁকি নিয়ে কোনো নৌযান চলাচল করতে না পারে তা প্রতিরোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ঈদের ৩ দিন আগে ও পরে মোট ৬ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। মাওয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে পৌঁছাতে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১