আপডেট : ২৯ May ২০১৯
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিএসএমএমইউ’তে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন, অনেক ভালো আছেন। ১ মাস ২৯ দিন আগে ভর্তি হওয়ার সময় ওনার শারীরিক যে সমস্যা ছিল, সে অবস্থানের চেয়ে আজকে দুই মাসে অনেক উন্নতি হয়েছে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। আর্থরাইটিস অনেক উন্নতি হচ্ছে। তাঁর জিহ্বায় যে ঘা হয়েছিল, সেটা আমাদের প্রায় সবার মুখেই হয়। সেটা অন্য কিছু না। জিহ্বার ঘা ৯০ শতাংশ সেরে গেছে। তিনি রোজা রাখছেন। ছোলাসহ অন্যান্য স্বাভাবিক খাবার খাচ্ছেন।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১