বাংলাদেশের খবর

আপডেট : ২৮ May ২০১৯

অবৈধ মজুদ সন্দেহে ১ ট্রাক গম আটক

নওগাঁর পত্নীতলায় খাদ্য গুদামে অবৈধ মজুদ সন্দেহে আটককৃত ট্রাক ছবি : বাংলাদেশের খবর


নওগাঁর পত্নীতলায় খাদ্য গুদামে অবৈধ মজুদ সন্দেহে ১ ট্রাক গম আটক করেছে স্থানীয় প্রশাসন।

গতকাল সোমবার (২৭ মে) রাত দশটার দিকে গমসহ ট্রাকটি আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

তিনি জানান, কৃষকের নাম করে সরকারি খাদ্য গুদামে অবৈধ ভাবে গম মজুদ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গুদামে অভিযান চালানো হয়। এসময় অবৈধ ভাবে মজুদের উদ্দেশ্যে আনা ২২ মেট্রিকটন গমসহ একটি ট্রাক আটক করা হয়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে খাদ্য বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি বা ব্যাক্তিরা কৃষকের নামে অবৈধ ভাবে গম মজুদ করার চেষ্টা করছিল। তবে ঘটনা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জরিতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

পত্নীতলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মশিউর রহমান অবৈধ ভাবে গম মজুদের কথা অস্বীকার করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১