আপডেট : ২৫ May ২০১৯
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। এরা হচ্ছেন-সেনবাগ উপজেলার ২ নং কেশারপাড় ইউপির বীরকোট গ্রামের মৃত আবদুল জাব্বারের ছেলে বেলাল হোসেন (৪০) ও ঢাকা তেজগাঁও এলাকার মৃত তনু মিয়ার ছেলে মো. মালেক(৪৫)। সেনবাগ থানার এস আই সৌরজিৎ বড়ুয়া ও এএসআই সমর বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স পৃথক দুটি স্থানে অভিযান চলিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ এ সময় বেলাল হোসেনের কাছ থেকে ৬৫ পিস ও মালেকের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। শনিবার দুপুরে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতের মধ্যেমে জেল হাজতে প্রেরন করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১