আপডেট : ২৫ May ২০১৯
গাজীপুরের কালিয়াকৈরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মৌচাক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার সফিপুর এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম (২৮), ঢাকার উত্তর খান এলাকার হাবিবুর রহমানের ছেলে সজীব (২৫), টাংগাইল জেলার ষোলপুড়ি এলাকার পরান খানের ছেলে শহিদুল ইসলাম(২০)। পুলিশ জানিয়েছে, উপজেলার পূর্ব মৌচাক এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৩ জনের কাছ থেকে মোট ৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মজুমদার বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার পর গাজীপুর জেলা কারাগরে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১