বাংলাদেশের খবর

আপডেট : ২২ May ২০১৯

কুমিল্লায় জমে উঠেছে ঈদের কেনাকাটা


কুমিল্লায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। মুসলমানদের প্রধান র্ধমীয় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে কুমিল্লার বড় বড় মার্কেট ও বিপনী বিতানগুলোকে জমকালো সাজে সাজানো হয়েছে। গ্রীস্মের অস্বাভাবিক তাপদাহের কারণে কিছুটা কষ্ট হলেও পছন্দের পোশাকটি বেছে নিতে মার্কেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা।

ঈদকে সামনে রেখে কুমিল্লার মার্কেট গুলোকে সাজানো হয়েছে রঙ্গীন সাজে। এরই মধ্যে জমে উঠেছে কেনা-বেচা। এছাড়াও রেডিমেড কাপড়, কসমেটিকস, জুতা দোকানগুলোতেও ক্রেতাদের ভীড় লক্ষ করা গেছে। মার্কেটগুলোতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য রাখা হয়েছে বিশেষ র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা। এদিকে ঈদের আগে নিজের পছন্দের কাপড়টি পেতে দর্জি দোকানগুলোতে ভীড় জমাচ্ছেন অনেকে। 

সারা বছর যেমনই হোক উৎসবে ঐতিহ্য আর নান্দনিকতার ছোয়ায় নিজেদের সাজাতে মনেরমত পোশাক বেছে নিতে এখন ব্যস্ত কুমিল্লার তরুণ-তরুণীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১