বাংলাদেশের খবর

আপডেট : ২০ May ২০১৯

ভ্রাম্যমান আদালতের অভিযান

 বগুড়ায় নকল ও ভেজাল জুস তৈরীর কারখানা সিলগালা

বগুড়ার বিসিক এলাকায় ভ্রাম্যমান আদালত একটি নকল জুস তৈরীর কারখানা সিলগালা ও বিপুল পরিমান নকল ও ভেজাল জুস আটক করেছে। ছবি : বাংলাদেশের খবর


বগুড়ার বিসিক এলাকায় ভ্রাম্যমান আদালত একটি নকল জুস তৈরীর কারখানা সিলগালা ও বিপুল পরিমান নকল ও ভেজাল জুস আটক করেছে।

সোমবার বিকালে বগুড়ার বিসিক এলাকায় ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে। তবে ভ্রাম্যমান আদালতের অভিযানের আগেই কারখানার মালিক পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালান।

সূত্র জানায়, শহরের বিসিক এলাকায় সেলিম রেজা নামে এক ব্যক্তি ড্রাগন ফুড এন্ড বেভাজে নাম দিয়ে কোন প্রকার অনুমোদন ছাড়াই জুস তৈরী ও বোতলজাত করে বাজারে বিক্রি করে আসছিলো। একটি কোম্পানীর নামের সঙ্গে মিল রেখে বিভিন্ন নাম দিয়ে এসব জুস বাজারে ছাড়া হচ্ছিল। ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, জুস গুলো একটি কোম্পানীর প্যাকেট ও বোতলের আদলে তৈরী। এর লোাগাও নকল। কারাখানায় কোন সাইনবোর্ড নেই। অবৈধ ভাবে ভেজাল ও নকল জুস কারখানাটিতে তৈরী করা হচ্ছিল। এখান থেকে ২ লক্ষাধিক টাকার নকল জুস আটক করা হয়। এছাড়া কাঁচামাল আটক করা হয়েছে এগুলো ধংস করা হচ্ছে। তবে মালিক বা এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া না যাওয়ায় কারখানাটি সিলগালা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১