আপডেট : ২০ May ২০১৯
আমে কেমিক্যাল ব্যবহার রোধে ঢাকাসহ সারাদেশের ফলের বাজার ও গুদামগুলোতে তদারকির জন্য মনিটরিং টিম গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । আগামী ৭ দিনের মধ্যে পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিএসটিআইয়ের চেয়ারম্যান ও বিএসটিআইয়ের পরিচালককে এই মনিটরিং টিম গঠন করে আগামী ১৮ জুন এই বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। সম্পূরক এক আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এর আগে গত ৯ এপ্রিল রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে মর্মে আজ আদালতে প্রতিবেদন দাখিল করেন রাজশাহীর পুলিশ কমিশনার।
আদেশ বাস্তববায়ন করে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজিকে প্রতিবেদন দিতে বলা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১