বাংলাদেশের খবর

আপডেট : ২০ May ২০১৯

কালুখালীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন রেহানা পারভীন

কালুখালীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন রেহানা পারভীন ছবি : বাংলাদেশের খবর


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ এ কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভীন।

আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল আলিম এর নিকট মনোনয়ন ফরম জমাপ্রদান কালে তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে দলের পক্ষে কাজ করে আসছি। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারী নেতৃত্বে হাতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাচ্ছি। উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশা করি। নির্বাচিত হলে তৃণমূল পর্যায়ের মানুষকে নিয়ে নারী উন্নয়ন, বাল্য বিবাহ রোধ, যৌতুকের বিরুদ্ধে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১