বাংলাদেশের খবর

আপডেট : ১৯ May ২০১৯

কালিয়াকৈরে পুলিশী তৎপরতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি


গাজীপুরের কালিয়াকৈর থানায় ওসি আলমগীর হোসেন মজুমদার যোগদানের পর থেকে পুলিশী তৎপরতায় আইন শৃঙ্খলার ব্যপক উন্নয়ন হয়েছে।আগে উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি,ছিনতাই ভিবিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকত। এটি বর্তমানে অনেক কমে এসেছে। এতে করে উপজেলার জনমনে স্বস্তি ফিরে এসেছে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর থেকে ১২ মে পর্যন্ত ৬ হাজার ১২৮ পিস ইয়াবা,১৩ কেজি ৮০ গ্রাম গাঁজা,৫৬১ গ্রাম ৬৭৪ পুড়িয়া হেরোইন,১ হাজার ১৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

এ বিষয়ে আলাপ কালে কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার বলেন,জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করে আসছি। জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের আইনী পরামর্শ দিয়ে সচেতন করেছি। আমাদের পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য আন্তরিকতার সঙ্গে কাজ করায় আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১