বাংলাদেশের খবর

আপডেট : ১৫ May ২০১৯

সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফাইল ছবি


চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদের এখন পুরোপুরি সুস্থ রয়েছেন। দেশে ফেরার সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন।

আজ বেলা ৩টা ৫০ মিনিটে ওবায়দুল কাদের সিঙ্গাপুর ছাড়বেন। সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

গত ৩ মার্চ হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন ৪ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১