আপডেট : ১৪ May ২০১৯
টাঙ্গাইলের বাসাইলে ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় ধান ক্ষেতে আগুন দিয়ে প্রতিবাদ করেছেন এক কৃষক। গত সোমবার বিকালে বাসাইল উপজেলার কাশিলগ্রামের কৃষক নজরুল ইসলাম খান নিজের পাকা ধান ক্ষেতে আগুন দিয়ে এ প্রতিবাদ জানান। কালিহাতীর পর এ ঘটনাটিও এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। কৃষক নজরুল ইসলাম খান জানান, বাজারে প্রতি মণ ধানের দাম ৫০০ টাকা। অথচ এক মণ ধানের উৎপাদন খরচ এক হাজার টাকারও উপরে। এ ছাড়া বর্তমানে একজন ধান কাঁটা শ্রমিকের মজুরি ৮০০ থেকে ৮৫০ টাকা। আর একজন শ্রমিক এক দিনে এক থেকে দেড় মণ ধান কাটতে পারে। এ ছাড়া শ্রমিক সঙ্কটের কারণে ক্ষেতের পাকা ধান ঘরে তুলতে পারছি না। তাই কোনো উপায় না দেখে দেশের কৃষকদের পক্ষ থেকে প্রতিবাদ হিসেবে আমি নিজের ক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছি। যাতে ধানের দাম বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করে। কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক বলেন, এটি বেদনাদায়ক ঘটনা। কৃষকদের ধানের ন্যায্যমূল্য দেওয়া উচিত। কৃষক ক্ষতিগ্রস্ত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। বাসাইল উপজেলা কৃষি অফিসার রুপালি খাতুন জানান, তাপদাহসহ বিভিন্ন কারণে বর্তমানে কিছুটা শ্রমিক সঙ্কট রয়েছে। তবে কয়েকদিনের মধ্যে সঙ্কট কেটে যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১