বাংলাদেশের খবর

আপডেট : ০৭ May ২০১৯

সম্মানীর পুরো টাকাই গরিবদের মাঝে বিলিয়ে দিলেন সাদ্দাম আকঞ্জি


নেত্রকোনার দুর্গাপুরে নবর্নিবাচিত ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি। এছাড়াও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকও তিনি। জনগনের রায় নিয়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ র্নিবাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান র্নিবাচিত হন তিনি।

নির্বাচিত হয়েই ব্যাতিক্রমী এক উদ্যোগ গ্রহন করে তিনি। প্রথম মাসের সম্মানীর পুরো টাকাই গবির ও অসহায় মানুয়ের মাঝে বিলিয়ে দিলেন সাদ্দাম আকঞ্জি। সমাজ সেবক এই নেতা জন মানুষের জীবন মানের স্বপ্ন নিয়ে নির্বাচনে এসে ছিলেন। আর এই প্রতিশ্রুতি রক্ষার প্রমাণ দিলেন তিনি নিজেই। এমনকি আগামী ৫ বছর ভাইস চেয়ারম্যান পদ থেকে আসা সম্মানীর পুরো টাকাই জনমানুষের সেবার কাজে ব্যয় করার সিদ্ধান্ত জানা তিনি।

সাদ্দাম আকঞ্জি বলেন, আমি আমার এলাকার মানুষের বিশ্বাস, ভালোবাসা, আস্থা নিয়ে নির্বাচনে এসেছিলাম। আর তারা এই বিশ্বার রেখেই আমাকে নির্বাচিত করছে । এসময় তাদের জন্য কিছু করার । আগামী ৫ বছর এই উপজেলার প্রতিটি মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমি কাজ করে যাবো। ভাইস চেয়ারম্যান পদে প্রাপ্ত এই সাম্মানী টাকা জনগণের রক্ত ঘাম ঝড়া টাকা। এই টাকা নিজের জন্য নয়, জনমানুষের সেবার কাজে ব্যয় করবো।

অপর দিকে আওয়ামী লীড়ের প্রবীণ ও সিনিয়র নেতারা বলনে, তার এই কাজ একজন সু নেতৃত্বের লক্ষ্য। দেশকে উন্নতির শিখড়ে নিয়ে যেতে এমন তরুণ সু নেতৃত্বের ছাড়া কোনো বিকল্প নেই। তার এই ব্যাতিক্রম উদ্যোগ জনগণের সেবায় বিশেষ্য ভূমিকা রাখবে মনে করেন তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১