বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০১৯

সাপাহারে সেরা স্কুল আল হেলাল ইসলামী একাডেমী স্কুল


নওগাঁর সাপাহারে প্রতিবারের মতো এবারো এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান দখল করেছে সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী স্কুল অ্যান্ড কলেজ।

এবার আল হেলাল ইসলামী একাডেমী অ্যান্ড কলেজ থেকে ১৯৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৯২ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ১০১ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫।

অপরদিকে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৪৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাসসহ ৫৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে ২য় স্থান অধিকার করেছে।

সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা হলে তিনি বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমে এ ফলাফল পেয়েছি। আগামীতে পিইসি, জেএসসি, এইচএসসিতেও ভালো করবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১