আপডেট : ০৪ May ২০১৯
কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ২৪তম আয়োজন মেয়র গোল্ডকাপের সমাপ্তি হয়েছে। শুক্রবার নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৩-১ গোলে নন্দন সামাজিক ক্রীড়া সংস্থা বৃহত্তর স্কুল চৌমুহনীকে হারিয়ে শিরোপা জিতেছে ভাটেরা ফুটবল একাদশ। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ¦ শফি আলম ইউনুছের সভাপতিত্বে ও কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গির আলম সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক এনামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল মানিক, পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, ক্রীড়া সংগঠক নুরুল ইসলাম ইমন, ফয়েজ উদ্দিন, খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মনি, সহ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ফজলে নুর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১