বাংলাদেশের খবর

আপডেট : ০৪ May ২০১৯

চৌদ্দগ্রামে পুরো এক মাসের ইফতার পেলেন ৫৩ হতদরিদ্র পরিবার

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে পুরো এক মাসের ইফতার সামগ্রী তুলে দেন ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু প্রতিনিধির পাঠানো ছবি


কুমিল্লার চৌদ্দগ্রামে অর্ধ শতাধিক গরীব পরিবারের মাঝে পুরো এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বপ্ন পূরণ ফাউন্ডেশন। এ উপলক্ষে শনিবার বাতিসা ইউনিয়নের পাটানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু।

ফাউন্ডেশনের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবদুল জলিল, মুক্তিযোদ্ধা আলী হায়দার, ইউপি মেম্বার জাহাঙ্গীর হোসেন, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন, চেতনা ব্লাড ডোনেট গ্রুপের আহবায়ক রাশেদুল আলম সুবজ, চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, পাঁচরা জনকল্যাণ সংস্থার সাধারন সম্পাদক কামরুল ইসলাম মুরাদ, শিক্ষক মোঃ শাকিল। এ সময় স্বপ্ন পূরণ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১