আপডেট : ২৯ April ২০১৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এ. এম জুবায়েরকে সভাপতি এবং একই বিভাগের মুহতাসিম বিল্লাহ তাসলিমকে সাধারণ সম্পাদক করে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে বিশ^বিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন গ্যালারিতে সাবেক সভাপতি মোছা: সুমাইয়া রহমান কান্তি ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি নিয়াজ ওমর তোরাবি, মোসা: সাদিয়া আকতার, যগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুল আবেদীন, দপ্তর সম্পাদক আমেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, সহ সাংগাঠনিক সম্পাদক মেহজাবিন সাইফ প্রিতু, কোষাধ্যক্ষ অঞ্জন কুন্ডু, প্রচার সম্পাদক রায়হান কবির মেহেদী, সহ-প্রচার সম্পাদক হায়দার আনিকা তাহসীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদুল ইসলাম লেবু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো নুরুজ্জামান, ছাত্রী বিষয়ক সম্পাদক শরীফা ইসলাম সেতু, কার্যনির্বাহী সদস্য কাওসার আহমেদ শুভ, এ এস এম মুজাহিদ, ইশতিয়াক হায়দার খান, তারিনা সুলতানা, মো: আশিকুর তালুকদার আশিক, মোবাশশিরা ইবনাত, সতীর্থ সরকার, অলি আসাদুল্লাহ শারাফাত, হাসিবুল ইসলাম শান্ত, এ এ এম নাঈমা খানম ও মো: নাজমুল হোসাইন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১