বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০১৯

রমজানে অফিস সকাল ৯টা থেকে সাড়ে ৩টা


প্রতিবছরের মতো এবারও পবিত্র মাহে রমজানে সরকারি অফিসের কাজের সময়ে পরিবর্তন আনা হয়েছে। নির্ধারণ করা হয়েছে অফিসের নতুন সময়সূচি। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রমজানে অফিস শুরু হবে সকাল ৯টায়, শেষ হবে সাড়ে ৩টায়। তবে জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো এ সময় সীমার বাইরে থাকবে। 

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সংস্কার ও সমন্বয়) ড. শামসুল আরেফিন।

তিনি আরো জানান, রমজান মাসে এই অফিসগুলোতে বেলা ১.১৫ থেকে ১.৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১