বাংলাদেশের খবর

আপডেট : ২৭ April ২০১৯

সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, মামলা


নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার জয়রামপুর গ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষন করার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার ওই নারী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। 

সোনারগাঁ থানায় দায়ের করা মামলা বিবরণীতে ওই নারী উল্লেখ করেন, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দাউদেরগাঁও গ্রামের রহমত আলীর ছেলে শাহ আলমের সঙ্গে তার ২০১৬ সালে বিয়ে হয়। পরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিকভাবে কয়েকবার ঝগড়া হলে ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। গত কিছু দিন ধরে আবারো তাদের বাসায় গিয়ে শাহ আলম আবারো তাকে বিয়ের প্রলোভনে মেলামেশা করতে থাকে। সম্প্রতি তিনি অন্ত:সত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে তালবাহানা করে পালিয়ে বেড়াচ্ছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১