আপডেট : ২৫ April ২০১৯
রাজধানীর শেরেবাংলা নগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রীর নাম ফাহমিদা হক লাবণ্য (২১)। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হরিপুর গ্রামের ইমদাদুল হকের মেয়ে। ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ফাহমিদা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রাজধানীর শ্যামলীর বাসা থেকে বের হন। বাসার সামনে থেকে রাইড শেয়ার উবারের একটি মোটরসাইকেলে চড়ে রওনা দেন। এরপর শেরেবাংলা নগরের হৃদরোগ হাসপাতালের সামনে পৌঁছালে কাভার্ড ভ্যান ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় আহত মোটরসাইকেলচালককে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১