আপডেট : ১৩ April ২০১৯
সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আজ শনিবার সিঙ্গাপুরে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় ওবায়দুল কাদের বলেন, ‘লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়। ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের ডানা মেলে। তবুও... নতুন বছরে বাংলাদেশের নতুন কোন দুর্ভাবনা নেই। সতেরো কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর জেগে থাকেন বলে। “শুভ নববর্ষ”।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১