বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০১৯

বরগুনায় পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু


আজ থেকে বরগুনায় ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। স্থানীয় শিমুলতলায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মেলা বাস্তবায়ন কমিটি ঐতিহ্যবাহী এ মেলার অয়োজন করে। বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ মেলার উদ্বোধন করবেন।

৫ দিনব্যাপী এ মেলার কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে প্রভাতী সঙ্গীতের মাধ্যমে নতুন বছরকে বরণ, সূর্যোদয়ের পরে ব‍াঙ্গালীভোজ, মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্গণ প্রতিযোগিতা, আবৃতি, হা-ডু-ডু, বৌচি খেলা, মুর্শিদি, মারফতি, ভাওয়াইয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, হয়লা গান, নীল নৃত্য, গুল প্রতিযোগিতা বাঁশী বাজানো, লালন গীতি, হাছন রাজার গান, পল্লীগীতি, লোক সঙ্গীত, ঘুড়ি উড়ানো, পুথি পাঠ, কৌতুকাভিনয়, স্বরচিত কবিতা আবৃতি, কবি গান, তৈলাক্ত কলাগাছে উঠা ও দাঁড়িয়াবাঁধা, বাউল গান ও বরগুনার আঞ্চলিক গানের প্রতিযোগিতা।

মেলায় দেড় শতাধিক স্টলের আয়োজন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১