আপডেট : ০৯ April ২০১৯
গলাচিপায় বিদ্যুতের খুঁটি ভেঙে হেলে পড়ে থাকায় যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ খুঁটির সঙ্গে সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় শর্টসার্কিট ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের আশঙ্কা করছেন এলাকাবাসী। স্টিলের তৈরি বিদ্যুতের এ খুঁটির নিম্নাংশ মরিচা ধরে ভেঙে হেলে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে প্রায় দীর্ঘ ৭-৮ বছর ধরে। ফুলখালী গ্রামে বিলের মাঝে সরু রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিটি ভাঙা অবস্থায় এখনো হেলে পড়ে রয়েছে। এ যেন দেখার কেউ নেই। খুঁটিটির উত্তর পাশেই রয়েছে ফুলখালী প্রাইমারি স্কুল। এতে প্রতিনিয়ত আতঙ্কে আছে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী, কৃষিক্ষেতে কর্মরত চাষিসহ সাধারণ জনগণ। এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন যেকেউ। পল্লীবিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলায় নতুন খুঁটি স্থাপন করা হচ্ছে না বলে এলাকাবাসী মনে করছেন। এ ব্যাপারে ইউপি সদস্য হাজী রাকিব মোল্লা বলেন, অতিদ্রুত নতুন খুঁটি স্থাপন না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১