আপডেট : ০৯ April ২০১৯
ফরিদপুরে আড়াই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল সোমবার ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের একটি গ্রামের বাঁশঝোপে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ওই শিশুর পরিবার এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকালে শিশুটি একটি বিদ্যালয়ের মাঠে খেলছিল। ওই সময় একই গ্রামের মিন্টু শেখ (১৯) নামে এক তরুণ শিশুটিতে ফুসলিয়ে স্কুলের পাশে একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে মিন্টু পালিয়ে যায়। মিন্টু পেশায় একজন ইজিবাইক চালক। পরে এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ফমেক) লেবার ওয়ার্ডে ভর্তি করা হয়। মেডিকেল হাসপাতালের ওয়ার্ড বয় হাফিজুর রহমান জানান, শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে দেখার পর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করেন। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলে, ‘এ ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। ফমেকের ওসিসি কর্তৃপক্ষ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আমাদের জানালেই ব্যবস্থা নেয়া হবে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী বলেন, ‘এ ব্যাপারে মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ওই শিশুটির পরিবারের সদস্যদের পরামর্শ দেয়া হয়েছে। তাকে কোনোভাবেই আমরা ছাড় দেবো না।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১