বাংলাদেশের খবর

আপডেট : ০৮ April ২০১৯

শ্রীপুরে গঠিত হলো ‘ভাওয়ালিকা নারী ক্রিকেট দল'


শ্রীপুর গার্লস ক্রিকেট প্রোগ্রাম কর্মসূচীর আওতায় দীর্ঘ দেড় মাসের টুর্নামেন্ট শেষে গঠিত হলো গাজীপুরের শ্রীপুরে উপজেলার নারী ক্রিকেট দল । আজ সোমবার শিশুপল্লী প্লাসের প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে নামকরণ করা হয় ভাওয়ালিকা নারী ক্রিকেট দল। উপজেলার হয়ে এ দলটিই এখন আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে খেলায় অংশ নেবে।

শিশু পল্লী প্লাসের উদ্যোগে তেলিহাটি ইউনিয়নের ৬টি নারী ক্রিকেট দল গঠন করা হয়। পরে গত দেড় মাস ধরেই এ টুর্নামেন্টেন মাধ্যমে চলে প্রতিযোগিতা। সোমবার ফাইনালে খেলে কবি নজরুল আইডিয়াল স্কুল ও টেপিরবাড়ি আনসার উচ্চ বিদ্যালয় অংশ নেয়। পরে এ ফাইনাল ম্যাচে টেপিরবাড়ি আনসার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট শেষে ‘ভাওয়ালিকা নারী ক্রিকেট দলের নাম ঘোষনা করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান। তিনি বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার তুলে দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন নারী ক্রিকেট দল তৈরির স্বপ্নদ্রষ্টা ও সুবিধাবঞ্চিত মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র ‘শিশুপল্লী প্লাস’র উদ্যোক্তা প্যাট্রিসিয়া অ্যান ভিভিয়ান কার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১