বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০১৯

একজন বিচারকের মানুষের প্রতি ভালবাসা

রাজশাহী জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ সাঈদ শুভ সংগৃহীত ছবি


ভোরবেলা ব্যায়াম শেষে বিচারক সাঈদ শুভ যখন তার আবাসস্থলে ফিরছিলেন তখন দেখলেন নর্দমায় এক বৃদ্ধ রফিকুল ইসলাম (৭০) পড়ে গেলেন। এ সময় ৮/১০জন লোক ওই স্থানে থাকলেও কেউ ঐ বৃদ্ধকে নর্দমা থেকে টেনে না তুলে পালন করছিল দর্শকের ভুমিকা। ঠিক সেই মুহূর্তে কিছুটা দুর থেকে ওই বিচারক দৌড়ে এসে ঐ বৃদ্ধকে নর্দমা থেকে টেনে তুলে আনলেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাজশাহী মহানগরীর মহিষবাথান গোরস্থান এলাকায়।

রাজশাহী জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ও বগুড়া জেলার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের অধিবাসী স্কুল শিক্ষকের সন্তান সাঈদ শুভ ঘটনার পরেই তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়ে এক ফেসবুকে স্ট্যাটাসে বলেন, অনেকদিন মানুষের প্রতি বিরক্ত হইনি, কিন্তু আজকের ঘটনায় কিছু মানুষের আচরনে খুবই মনে কষ্ট পেয়েছি। তাদেরকে ক্ষমা করতে চেয়েছিলাম কিন্ত মনের দিক থেকে ক্ষমা করতে পারিনি। যারা একজন বৃদ্ধ মানুষ যখন ড্রেনে পড়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন ঐ হৃদয়হীন মানুষগুলো চেয়ে চেয়ে দেখছে।

এক কিশোরের বেপরোয়া সাইকেল চালনার কারনেই ঐ বৃদ্ধ ব্যক্তিটি ড্রেনে পড়ে যান এবং তার মাথা, বুক এবং হাটুতে প্রচণ্ড আঘাত পান। যার ফলে তিনি ড্রেন থেকে উঠতে পারছিলেন না।
সাঈদ শুভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং দি ডেইলী স্টারসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতাও করেছেন। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১