বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০১৯

আলীকদমে ইয়াবাসহ যুবক আটক


বান্দরবানের আলীকদম ঈসমাইল পাড়া এলাকা থেকে ইয়ারাসহ মো. বদি আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আজ শনিবার রাতে আমতলী ইসমাইল সর্দ্দারস্থ ব্রীকফিল্ড এলাকার আব্দুর রহমানের দোকানের সামনে ইয়াবা বিক্রির গোপন সংবাদে ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পালানোর সময় ৪২ পিস ইয়াবাসহ বদি আলমকে আটক করেন আলীকদম থানা পুলিশ।

বদি আলম আলীকদম ১ নম্বর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আমতলীর বাসিন্দা সোনা মিয়ার ছেলে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১