বাংলাদেশের খবর

আপডেট : ০৬ April ২০১৯

পীরগঞ্জে ধানক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার


রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেণ্ডাবাড়ী ইউনিয়নের জোতবাজ গ্রামের ধান ক্ষেত থেকে এক মানব দেহের কঙ্কাল উদ্ধার হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর উক্ত গ্রামের ছাইফুল ইসলামের ধান ক্ষেত থেকে এ কংকাল উদ্ধার হয় ।

ভেণ্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তাজ মিয়া জানান, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে তদন্ত কেন্দ্রের এসআই নারায়ণ চন্দ্র ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেত থেকে এ কঙ্কাল, ১টি লুঙ্গি ও ১ জ্যাকেট উদ্ধার করে। পুলিশের ধারণা, বেশ কিছু দিন ধরে মরদেহটি এখানে পড়ে থাকার কারণে সেটি কঙ্কালে পরিণত হয়েছে। এখনও কঙ্কালটি সনাক্ত কিংবা মৃত্যুর কারণ জানা যায়নি।

এদিকে কঙ্কালটির সঙ্গে পাওয়া পোশাক দেখে পান্তাপুকুরের বড় মাই খাতুন কঙ্কালটি তার স্বামী মেছের আলীর বলে দাবী করছেন। বড় মাই খাতুনের মানসিক ভারসাম্যহীন মেছের আলী নিখোঁজ রয়েছেন এবং এ ব্যাপারে তারা মাইকিং করে উপজেলা জুড়েই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১