আপডেট : ০৫ April ২০১৯
টেকনাফের হোয়াইক্যং ঢালা নামক পাহাড়ী এলাকা হতে মালয়েশিয়াগামী ১১৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুকে আটক করেছে পুলিশ। টেকনাফের শামলাপুর ফাঁড়ী পুলিশ আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতদের শামলাপুর পুলিশ ফাঁড়ীতে রাখা হয়েছে। শামলাপুর ফাঁড়ির ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নারী পুরুষ ও শিশুদের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নিয়ে আসছিল সংঘবদ্ধ একটি চক্র। গোপন সংবাদ পেয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে টেকনাফের হোয়াইক্যং ঢালা নামক এলাকায় অভিযান চালিয়ে ১১৫ রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে ৫০ জন পুরুষ, ৩৯জন নারী ও ২৬জন শিশু। আটক রোহিঙ্গারা উখিয়ার কুতুপালং, বালুখালী, টেকনাফের লেদাসহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তাদেরকে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হবে জানিয়েছেন তিনি। পাচারে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১