আপডেট : ০৫ April ২০১৯
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেভ দ্য ফিউচার’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজ অডিটরিয়ামে উদযাপিত হয়েছে। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বর্ণিল আয়োজনে অনুষ্ঠানে সেভ দ্য ফিউচার স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা, নাচ ও স্বপ্নের গল্পের মধ্যে দিয়ে উৎসবে মেতে ওঠে পুরো হল রুমের উপস্থিত সদস্য ও শুভাকাক্সক্ষীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. এম ওমর খসরু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম, দ্য নিউইয়র্ক টাইমস-এর সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক, মুভমেন্ট ফর ইনোভেটিভ ডেভেলপমেন্টের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, বাংলাদেশ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালে’র ডিস্ট্রিক্ট গভর্নর (২০১৪-২০১৫) লায়ন শফিকুল আজম ভুঁইয়া, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও যুবলীগ নেতা মাজেদুল ইসলামমাজেদ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর - ফরিদুর রহমান খান ইরান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক গোলাম মোস্তাফা মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি এ. এম ওমর খসরু বলেন, যে ব্যক্তি অন্যের কল্যাণের ইচ্ছা পোষণ করে, সে প্রকৃত পক্ষে নিজের কল্যাণই নিশ্চিত করে। সামাজিক সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা পাওয়া যায়। সামাজিক সংগঠনগুলোতে যুক্ত হওয়ার মাধ্যমে ইতিবাচক গুণাবলী তৈরি হয়। মানুষের মধ্যে নেতৃত্ব-গুণ তৈরি হয়। দায়িত্বশীলতা বাড়ে, সামাজিক দায়বদ্ধতা বাড়ে। একজন সামাজিক সংগঠনের কর্মী গান, আবৃত্তি, কিছু যদি নাও জানে তবুও তিনি একজন সংগঠন না করা মানুষের চেয়ে আলাদা। প্রতিটি সামাজিক সংগঠনের মৌলিক বিষয় একই। সামাজিক সংগঠন সবার মতকে শ্রদ্ধা করা, সদস্য হিসেবে নিজ দায়িত্ব পালন করা, নিজেকে বিকশিত করা, একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ হওয়া সহনশীল হওয়া, ইত্যাদি শেখায়। তাছাড়া সুনির্দিষ্ট কিছু মূল্যবোধের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতেও শিক্ষা দেয় সামাজিক সংগঠন। এখন মানুষ মানুষে যে অসহিষ্ণুতা, অস্থিরতা সামাজিক অবক্ষয় দেখা যায় এগুলো দূর করতে হলে সুস্থ সংস্কৃতির বিকাশ প্রয়োজন। সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক সুস্থতা আনা সম্ভব। নিজেকে একজন চৌকস মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে একজন উদার মানুষ হতে হলে লেখাপড়ার পাশাপাশি একজন শিক্ষার্থীকে সামাজিক দায়বদ্ধতায় কাজ করতে হবে। অনুষ্ঠানে সংগঠনটির বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় এবং সুবিধাবঞ্চিত শিশুদের পরিবেশনায় বিভিন্ন নাচ, গান, কবিতা, নৃত্য পরিবেশিত হয়। ভালো কাজে বিশেষ অবদানের জন্য সেরা তিন টিম ও সবোর্চ্চ রক্তদাতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। কর্মসূচির সার্বিক সহযোগীতায় ছিল আলো ব্লাড ডোনেশন টিম এবং মিডিয়া পার্টনার ছিলো বিডিভয়েস২৪ ডটকম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১