আপডেট : ০৩ April ২০১৯
ফায়ার সার্ভিসের জন্য বিশেষ হেলিকপ্টার কেনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার সচিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ফায়ার সার্ভিসের জন্য বিশেষ ধরনের হেলিকপ্টার কেনা হচ্ছে। এই হেলিকপ্টার দিয়ে আগুনের মতো দুর্ঘটনায় উদ্ধারকাজ এবং আগুন নিয়ন্ত্রণের কাজ করা যাবে। ফায়ার সার্ভিসকে আরও অ্যাকটিভ ও শক্তিশালী করতে যা যা করা দরকার সব করা হবে।’ তিনি বলেন, ‘বনানীতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস অনেক দক্ষতার সাথে কাজ করেছে। কিন্তু উৎসুক জনতার কারণে তাদের ঘটনাস্থলে পৌঁছাতে ১০ থেকে ১৫ মিনিট সময় বেশি লেগেছিল।’ পুলিশ কর্মকর্তাদের অপরাধের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী বা অসৎ পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃংখলা বাহিনীর যে বাহিনীই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১