আপডেট : ৩১ March ২০১৯
নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করা ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। তিনি বলেন, ‘যেসব ভবনে পরিকল্পনা নকশা অনুযায়ী করা হয়নি সেসব ভবনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। নিয়মের বাইরে যেসব থাকবে সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর জন্য আগামীকাল (সোমবার) থেকে রাজউকের ২৪টি টিম মাঠে কাজ করবে।’ ঢাকা শহরের বিদ্যমান ভবনগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক সভা’ পরবর্তী এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। গণপূর্তমন্ত্রী বলেন, ১৯৯৬ থেকে ২০০৮ এর পূর্ববর্তী সময়ে অগ্নিনির্বাপক ব্যবস্থা বা গ্যারেজ রাখার কোনো বিধান ছিল না। সে সকলের ভবণের জন্য নতুন করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘প্রতিটি বিল্ডিং যারা ব্যবহার করবেন তারা ভাড়াটিয়া হিসেবে বা সেখানকার মানুষ হিসেবে আগে দেখে নিতে হবে যে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কি না। অতিরিক্ত সিঁড়ি লাগানো আছে কিনা বা সকল কিছু মেনে বিল্ডিং করা হয়েছে কিনা, যদি এসব নিয়ম মেনে না করা হয় তাহলে আপনি সেই সেই ভবনটি ব্যবহার করবেন না।’ শ. ম. রেজাউল করিম বলেন, ‘আমাদের তদন্ত কমিটির রিপোর্ট হওয়ার পর প্রয়োজনে আমরা এটা জনসম্মুখে, জাতীয় পত্রিকায় অথবা টেলিভিশনে বিজ্ঞাপন আকারে প্রকাশ করব। কারণ অর্থলোভী মানুষরূপি যারা অবৈধভাবে ভবন নির্মাণ করে জানমালের নিরাপত্তা রক্ষা করেনি তাদের চেহারা দেশবাসীর দেখা উচিত।’ তিনি বলেন, ‘পহেলা মে থেকে রাজউকের সকল সেবা ডিজিটাইজেশন হবে। এর মাধ্যমে জনগণের ভোগান্তি দূর হবে এবং জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।’ মন্ত্রী বলেন, ‘বিল্ডিংয়ে কোনো দুর্ঘটনা ঘটলে আগে আমরা শুধুমাত্র বিল্ডিং মালিক এবং ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১