বাংলাদেশের খবর

আপডেট : ৩১ March ২০১৯

পাঁচবিবিতে ৪০ ভরি সোনা সহ পাচারকারী আটক

৪টি স্বর্নের বারসহ এক পাচারকারীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ ছবি : বাংলাদেশের খবর


আজ রবিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া বেলী ব্রীজ এলাকা থেকে ৪০ ভরি ওজনের ৪টি স্বর্নের বারসহ হাবিবুর রহমান (৫৩) এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে পুলিশ। হাবিবুর উপজেলার রামভদ্রপুর গ্রামের দায়মুল আলীর ছেলে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলার রহমান জানান, ভোর ৬ টার সময় আটক ব্যাক্তি সোনা গুলো ভারতে পাচারের উদ্দেশে সীমান্তের আটাপাড়া ব্রিজ এলাকায় ভ্যান যোগে যাওয়ার সময় থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান তার দেহ তল্লাশী করে সোনা গুলো উদ্ধার করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১