বাংলাদেশের খবর

আপডেট : ২৮ March ২০১৯

বনানীর আগুনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগৃহীত ছবি


রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের ভয়াবহ আগুনে জীবন ও সম্পদহানির ঘটনায় বৃহস্পতিবার গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সাথে যোগাযোগ রাখছেন।

এর আগে শেখ হাসিনা আগুন নেভানো ও উদ্ধার অভিযান পরিচালনায় ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে কাজ করতে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দেন।

তিনি আগুনে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা, তাদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বহুতল ভবন এফআর টাওয়ারের ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে ১৩ জনের লাশ পাওয়া যায়। এর আগে দুপুর পৌনে ১টার দিকে ২২ তলা ভবনটিতে আগুন লাগে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১