বাংলাদেশের খবর

আপডেট : ২৩ March ২০১৯

সখীপুর প্রেসক্লাব ভবনের শুভ উদ্বোধন

আজ শনিবার বিকেলে সখীপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয় ছবি : বাংলাদেশের খবর


টাঙ্গাইলের সখীপুরে নবনির্মিত প্রেসক্লাব ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-০৮ আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর, জনকণ্ঠের ইফতেখাইরুল অনুপম, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল ইসলাম, সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১