বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০১৯

কুড়িগ্রামে ৩ দফা দাবিতে নার্সিং ইনস্টিটিউটের বিক্ষোভ


বিতর্কিত ও সাংঘর্ষিক নার্সিং কাউন্সিল অর্ডিন্যান্স ও মিডওয়াইফেরী কাউন্সিল আইন বন্ধসহ ৩ দফা দাবিতে কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর হাসপাতাল চত্বরে অবস্থিত নার্সিং ইন্সটিটিউট থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মানববন্ধনে মিলিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষার্থী ঐশী আক্তার লিমা, কনা আক্তার, আফিয়া সুলতানা সুচি প্রমূখ।

বক্তারা কারিগরি নার্সিং পরীক্ষা বাতিলসহ নার্সিং কমপ্লেনসিট ও লাইসেন্সিং পরীক্ষা শুরু করার দাবি জানায়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১