আপডেট : ২১ March ২০১৯
জামালপুর সদর উপজেলার নান্দিনা রেল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে হবিবর রহমান (ঘরি) নামে ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকালে। নিহত হবিবরের বাড়ী রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর গ্রামে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার বিকালে পিয়ারপুরস্থ শশুরবাড়ী যাওয়ার জন্য দড়িহামিদপুর থেকে হবিবর নান্দিনায় আসে। সন্ধায় নান্দিনা রেল স্টেশনে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন এসে থামে। ওই সময় বৃদ্ধ হবিবর প্লাটফর্র্ম থেকে দরজা দিয়ে ট্রেনে উঠার চেষ্টা করে। কিন্তু সে পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় নান্দিনা থেকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১