বাংলাদেশের খবর

আপডেট : ১৯ March ২০১৯

টাঙ্গাইলে নিহত শ্রমিকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা সহায়তা


টাঙ্গাইলে অটো রিক্সা, সিএনজি শ্রমিক ইউনিয়নের এক নিহত শ্রমিকের স্ত্রীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন সংগঠনের নেতারা। নিহত শ্রমিক আরফান মিয়া ৩ মাস আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
তার পরিবারের পাশে দাড়ানোর জন্য মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শান্তিকুঞ্জমোর শাখা শ্রমিক ইউনিয়ন তাদের নিজস্ব কার্যালয়ে এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এসময় শান্তিকুঞ্জমোর শাখার সভাপতি মো. মানিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা অটো রিক্সা, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিন।

শান্তিকুঞ্জমোর শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কোয়েল রানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা অটো রিক্সা, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, শান্তিকুঞ্জমোর শাখার কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সোনা মিয়া, সড়ক সম্পাদক শাহীনুর আলমসহ নিহত শ্রমিকের পরিবারের সদস্যরা।

নিহত শ্রমিক আরফান মিয়া ৩ মাস আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করলে শ্রমিক নেতারা সমিতির নিজস্ব তহবিল হতে এ অর্থ প্রদানের ঘোষনা দেন বলে জানান শ্রমিকরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১