আপডেট : ১৮ March ২০১৯
বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার ৫ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় আওয়ামী লীগ নেতা গাজী অগর উদ্দিনকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ময়মমনসিংহ জেলার গফরগাঁও রেল স্টেশনের পাশ থেকে জিআরপি পুলিশ তাকে উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি গ্রামের মৃত গাজী ছাবেদ আলীর ছেলে গাজী অগর উদ্দিন (৫০) বাড়ির কাছে সিংঙ্গীডোবা বিলে মাছের ঘের দেখতে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। পরে পরিবারের পক্ষে থেকে অনেক খোজাঁখুঁজি করে কোন সন্ধান পায়নি। তবে বিলের পাড়ে অগর উদ্দিনের পড়নের জামা কাপড় পাওয়া যায়। এরপর থেকে তাকে উদ্ধার করতে জোর তৎপরতা চালায় পুলিশ। সোমবার হাত পা বাধা রক্তাক্ত অবস্থায় গফরগাঁও রেল স্টেশনের পাশ থেকে জিআরপি পুলিশ তাকে উদ্ধার করে। বকশীগঞ্জ থানার ওসি এ.কে.এম মাহবুব আলম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১