বাংলাদেশের খবর

আপডেট : ১৬ March ২০১৯

কালিয়াকৈরে জমে উঠেছে উপজেলা নির্বাচনী প্রচারণা

রেজাউল করিম রাসেল ও কামাল উদ্দিন সংগৃহীত ছবি


গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন উপজেলা নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ।

সরেজমিন জানা গেছে, গত কয়েকদিন ধরে দিনরাত চলছে নির্বাচনী গণসংযোগ। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রার্থীরা নিজে ও তাদের নেতা-কর্মী ও সর্মকরা বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও পথসভাসহ বিভিন্ন ভাবে গণসংযোগ করছেন। গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগের কাজ। গ্রামে গঞ্জে চায়ের দোকান ও পানের দোকানে গভীর রাত পর্যন্ত বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে চলছে ভোটালাপ। দুপুর থেকে রাত পর্যন্ত মাইকের আওয়াজে মুখর হয়ে থাকছে গ্রাম-শহর। প্রকাশ্যে প্রচার-প্রচারণায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পিছিয়ে নেই কেউ।

কালিয়াকৈরে আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন আওয়ামী লীগের নৌকার টিকিট পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং কালিয়াকৈর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল।রাসেল প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার কাছ থেকে মনোনয়ন নেওয়ার পর দলীয় নেতা-কর্মী ও সমর্থকরে সাথে নিয়ে তার নির্বাচনী গণসংযোগ শুরু করেন।

অপরদিকে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন শিকদার স্বতন্ত্র প্রার্থী হিসাবে (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি পেয়েছেন আনারস প্রতীক। 


দেলোয়ার হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সেলিম আহম্মেদ ওরফে সেলিম আজাদ (তালা) প্রতীক, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আ-ফ-আ-হা- জেহাদী মোজাদ্দেদী (হাদি) (মাইক) প্রতীক, মো. সোহেল রানা (টিয়াপাখি) প্রতীক, মো. মতিউর রহমান (টিউবওয়েল) প্রতীক নিয়ে নির্বাচনে প্রচার কার্যক্রম চালাচ্ছেন।

সংরক্ষিত নারী আসনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন (ফুটবল) প্রতীক, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার (হাঁস) প্রতীক, উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা যুবমহিলালীগের সদস্য নাজমা সরকার (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১