আপডেট : ১১ March ২০১৯
দেশের সব বনাঞ্চল ও বনভূমিতে ৬ মাস গাছ কাটা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। প্রকল্পের নামে দেশের সব বনাঞ্চল ও বনভূমিতে গাছ কাটা বন্ধ করতে বিবাদীদের (রেসপনেডন্ট) নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এছাড়া, প্রতিটি প্রকল্পের গাছ কাটা ও লাগানোর সময় নির্ধারণ সংক্রান্ত ‘টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান’ আগামী ৬ মাসের জন্য আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও আইনজীবী সাইদ আহমেদ কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গাছ কাটা সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১