বাংলাদেশের খবর

আপডেট : ১১ March ২০১৯

বেলকুচিতে ভোটের ফলাফল প্রত্যাখান করে বিদ্রোহী প্রার্থীর সড়ক অবরোধ


সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ভোটের ফলাফল প্রত্যাখান করে বিক্ষোভ ও বেলকুচি-সিরাজগঞ্জের আঞ্চলিক সড়ক অবরোধ করেছে স্বতন্ত্র প্রার্থী মীর সিরাজুল ইসলাম ও তার সমর্থকরা।

সোমবার বিকেল চারটায় বিক্ষোভ মিছিল শেষে আঞ্চলিক সড়কের সুবর্ণসাড়া এলাকায় সড়ক অবরোধ করে গাড়ী ভাংচুর ও রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করেন। এতে সিরাজগঞ্জ-বেলকুচি সড়কে যান চলাচল বন্ধ হয় যায়। 

স্বতন্ত্র প্রার্থী মীর সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনে আমি বিজয়ী হলেও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসন আরেক স্বতন্ত্র প্রার্থী সাজেদুল ইসলামের পক্ষ নিয়ে গভীর রাতে ফলাফল পাল্টে দিয়ে ২৫ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। অবিলম্বে কয়েকটি কেন্দ্রে পুনভোটসহ ফলাফল পুন গণনা করার দাবী জানান।

এর আগে তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেও কারচুপির অভিযোগ তুলেন।

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাত্র সাড়ে নয় হাজার ভোট পায়। আর দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১