বাংলাদেশের খবর

আপডেট : ১০ March ২০১৯

সোনারগাঁয়ে স্কুল ব্যাগ পেয়ে খুশি ২০১ ক্ষুদে শিক্ষার্থী


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১ জন ক্ষুদে শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। আজ রোববার উপজেলার সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর উদ্যোগে এলজিএসপি-৩ এর আওতায় এ ব্যাগ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হাসান জিন্নাহ বলেন, প্রত্যেক মা যদি সচেতন হোন তবে মেয়েদের স্বপ্ন ভেঙ্গে যাবে না। ১৮ বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দিলে সে তার লক্ষ্যে পৌঁছতে পারে না। একমাত্র বাল্যবিবাহ রোধ করা গেলেই মেয়েরা এগিয়ে যাবে।

তিনি বলেন, আমার স্বপ্ন সনমান্দি ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত করা। এরই মধ্যে ক্রীড়াঙ্গনে বিভাগীয় পর্যায় সফলতা লাভ করেছে। পর্যায়ক্রমে সনমান্দি ইউনিয়নের প্রত্যেকটি স্কুলে ব্যাগ বিতরণ করা হবে বলেও তিনি জানান।

অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন- উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সফিকুল ইসলাম, দাতা সদস্য আব্দুল মতিন, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, ইউপি সদস্য ফিরোজ আহাম্মেদ, লুৎফা বেগম, শাহিনা আক্তার, কাউসার ভূঁইয়া, মাসুদ রানা, বিল্লাল হোসেন প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১