বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০১৯

 টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ প্রতিনিধির পাঠানো ছবি


ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধী সৌধ বেদীতে প্রথমে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ। পরে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, নির্মাণ শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন ও সাধারন মানুষ শ্রদ্ধা জানায়।

পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কমনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সামাদ বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন টুটুলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১