বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচন

কুলাউড়ায় চেয়ারম্যান পদে জমজমাট লড়াই

বা থেকে কামরুল ইসলাম, সফি আহমেদ সলমান ও আলী নকী খান প্রতিনিধির পাঠানো ছবি


মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিদ্রোহীদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে নৌকার কাণ্ডারিকে। আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা নৌকার হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারেন। কুলাউড়া উপজেলায় দ্বিতীয় দফায় আগামী ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

কুলাউড়া উপজেলায় নৌকার কাণ্ডারি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলামকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফি আহমদ সলমান । এমন কি স্বতন্ত্র অপর প্রার্থী পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকি খানও ওই দুই প্রার্থীকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলে তিনি একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের এই দুই প্রার্থীকে ধরাশায়ী করতে পারে আঞ্চলিকতা বলে সাধারণ ভোটারের ধারণা। ভোটররাও মুখ খুলতে চাইছেন না নির্বাচন নিয়ে। ফলে কুলাউড়া উপজেলায় নির্বাচনী জরিপ সবার জন্য কঠিন থেকে কঠিনতর হচ্ছে।

ভোট যত ঘনিয়ে আসছে মানুষের মধ্যে উৎসাহ উদ্দিপনা বাড়ছে । কুলাউড়া উপজেলায় ভোটের হিসাব নির্ভর করে চা শ্রমিক ও হিন্দু সম্প্রদায়ের ভোটারদের ভোটে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১