বাংলাদেশের খবর

আপডেট : ০৭ March ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচন

দুর্গাপুরে জনমতে এগিয়ে মটরসাইকেল ও টিবউওয়েল


আগামী ১০ই মার্চ নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে তিন পদে পুরোদমে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে আসছেন উপজেলার ১৪ জন প্রার্থী। তবে সময়ের কাটা বলছে আর মাত্র দিন দুয়েকদিন প্রচারণা চালাতে পাবে প্রার্থীরা।

এর মাঝেই অনেকেই দিন রাত এক করে ছুটেছেন ভোটাদের দ্বারে দ্বারে। গ্রামে-গঞ্জে, পাড়া মহলায় উঠান বৈঠক, গণসংযোগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা মিলছে প্রার্থীদের।

এদিকে জনমতের দিক দিয়ে চেয়ারম্যান প্রার্থীদের মাধ্যে অনেকই নাম শুনা যাচ্ছে জন মুখে তবে প্রচার প্রচারণা মধ্য দিয়ে ভোটাদের মনে অনেকটাই জায়গা করে নিয়েছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

অপরদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে ৫ জন মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। এর মাঝে তরুণ নেতৃত্বের সংখ্যাই বেশি। তাই তরুণ ও সাধারণ ভোটাদের মুখে মুখে টিবউওয়েল প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাদ্দাম আকঞ্জির নাম শোনা যাচ্ছে ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক প্রার্থী পারভিন আক্তার এগিয়ে আছে বাকী দুই প্রার্থী থেকে। এছাড়াও পিছিয়ে নেই অন্যন্যা সব প্রার্থীরা যে যারা মত করে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।

কিন্তু প্রার্থী অনেক হলেও সবাই লক্ষ্য একটাই আগামী ৫ বছরের জন্য উপজেলা পরিষদ কার্যালয়ে বসার জন্য একটা স্থান দখল করা। এ ক্ষেত্রে তাদের ভোটাররাই একমাত্র ভরসা ।

কুল্লাউড়া ইউনিয়নের আদিবাসী হাজং দালবৎ পাবন বলেন, আমরা পাহাড়ে থাকি আমাদের জীবন মানের যে কাজ করবে ও সুখে দু:খে সবসময় আমাদের পাশে থাকে ১০ তারিখের নির্বাচনে আমরা তাকেই নির্বাচিত করবো।

উপজেলার চন্ডিগড়, বিরিশিরি, কাকৈরগড়া, বাকলজোড়া, গাওকান্দিয়া, সদর ইউনিয়ন ও পৌরসভার কয়েক শতাধিক ভোটারে সাথে কথা বলে জানা যায় চেয়ারম্যান পদে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ও ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হাসান সাদ্দাম আকঞ্জির গ্রহন যোগ্যতাই অনেক বেশি। ভোটরা চায় তাদেরাই আসুক নেতৃত্বে দানে।

সাদ্দাম আকঞ্জি বলেন, এই উপজেলা খনিজ সম্পদ থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ হলেও উন্নয়নে অনেকটা পিছিয়ে। তাই এই এলাকার মানুষ অনেকটাই অবহেলিত। তাদের চলাচলের জন্য অনেক স্থানেই সড়ক নেই। আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এই উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব। সেই সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে এলাকার জনমনুষের জীবন মান উন্নয়নে কাজ করে চেষ্টা করবো।

ঝুমা তালুকদার বলেন, আমার বাবা তিনবারের সাংসদ মরহুম জালাল উদ্দিন তালুকদার বৃহত্তর ময়মনসিংহের গণমানুষের নেতা ছিলেন। তিনি অত্র এলাকার মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। ওঁর সন্তান হিসেবে আমি নির্বাচনী মাঠে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যাই। কি পরিমাণ ভালবাসতেন আমার বাবাকে। এখন অভিভাবক শূন্যতায় ভোগছেন সাধারন ভোটাররা। আমি বাবার মতোই এ উপজেলার গণমানুষের সেবক হতে চাই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১