বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০১৯

সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগৃহীত ছবি


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে সিঙ্গাপুরের পথে রওনা হয়েছে মেডিকেল টিম।

ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠির পর্যবেক্ষণের পর ওবায়দুল কাদেরকে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার এম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করে।

আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠি বলেছেন, তার চিকিৎসায় এখন পর্যন্ত যা কিছু করা হয়েছে, তা সঠিক।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত নন।

এর আগে, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেয়ার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি মেডিকেল টিম ঢাকায় আসে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১