বাংলাদেশের খবর

আপডেট : ০৪ March ২০১৯

কালিহাতীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার


টাঙ্গাইলের কালিহাতীতে ১৫ পিস ইয়াবাসহ মিলন মিয়া (৩৫ ) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। আজ সোমবার বল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিলন মিয়া উপজেলার সিংগাইর মধ্যপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বল্লা থেকে ১৫ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১