বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০১৯

ঢাকায় পৌঁছেছে সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ দুই জন চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসে পৌঁছেছেন।

আজ রোববার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এই দুই চিকিৎসক বিএসএমএমইউয়ে পৌঁছান।

এছাড়া গুরুতর অসুস্থ ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সও ঢাকায় পৌঁছেছে।

আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ওই এয়ার অ্যাম্বুলেন্সে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক রোববার সন্ধ্যায় ঢাকায় এসেছেন। তবে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই সিঙ্গাপুরের চিকিৎসকরা ওবায়দুল কাদেরের পরিস্থিতি বুঝতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১